ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:১০ এএম, ২৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

নভেম্বরে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১:১০ এএম, ২৮ আগস্ট ২০২৬

কপ জলবায়ু সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাবেন তারেক রহমান

নিউজ ডেস্ক :

নুষ্ঠিত ২৩তম ওআইসি বিশেষ সিএফএমের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাক্লাকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানানো হয়।

দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ। বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে চলমান সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।

নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর হলে জলবায়ু সম্মেলনের পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com