বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধর, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ
ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে হেফাজতে নেন। বিষয়টি পরিদর্শন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
মঙ্গলবার সন্ধ্যার পর ঘটনাস্থলের কাছাকাছি সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং বাংলাদেশি বেসামরিক নাগরিকদের সঙ্গে সংঘাতে জড়ানোর ঘটনায় বিজিবির পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়।
জবাবে বিএসএফ কমান্ড্যান্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার পাশাপাশি ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
বৈঠক শেষে সরকারি ও প্রশাসনিক নিয়ম মেনে বিজিবির হেফাজতে থাকা দুটি শর্টগান ও ওয়াকিটকি বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com