নেপালে আটকা অপু বিশ্বাস, নিরাপদে আছেন জানালেন অভিনেত্রী
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের মধ্যে আটকা পড়া ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি বর্তমানে পোখারায় নিরাপদে আছেন। বৃহস্পতিবার গণমাধ্যমকে নিজের অবস্থার কথা জানান তিনি।
অপু বিশ্বাস বলেন, পোখারা থেকে সড়কপথে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সেখান থেকে শুক্রবার (২৮ আগস্ট) ফ্লাইটে দেশে ফেরার চেষ্টা করবেন।
তিনি বলেন, ‘আমি পোখারায় আছি। যেখানে আছি, নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগতে পারে বলে জানতে পেরেছি।’
অভিনেত্রী জানান, তাদের ব্যবহৃত গাড়িটি মেরামত করা হয়েছে। তাই বৃহস্পতিবারই সড়কপথে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
অপু বিশ্বাস বলেন, ‘আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। আজ কাঠমান্ডু যাব। ফ্লাইটে অনেক চাপ চলছে। কাঠমান্ডু থেকে আগামীকাল শুক্রবার ফ্লাইটে ঢাকা ফিরব।’
এ সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের তার জন্য উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেন অপু। তিনি বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’
চলতি আগস্টের প্রথম সপ্তাহ থেকে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। শুটিংয়ের কাজ চলাকালে দেশটিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।
এদিকে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com