বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
২০০৭ সালে দায়ের করা এসব মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মোট ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান পৃথক মামলাগুলোর রায় ঘোষণা করেন। রায়ে মির্জা আব্বাসকে সবগুলো মামলা থেকে খালাস দেওয়া হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com