ফটিকছড়িতে অস্ত্রসহ ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোবারক কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী। স্থানীয়ভাবে তিনি ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সন্ত্রাসীরা গুলি ছোড়ে। একপর্যায়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোবারককে আটক করা হয়।
মোবারককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। তিনি জানান, অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com