ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:১৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, কালীগঞ্জে ক্লিনিক সিলগালা

প্রকাশিত : ০৮:১৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিউজ ডেস্ক :

ঝিনাইদহের কালীগঞ্জে সিজারিয়ান অপারেশনের সময় শিল্পী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজারে অবস্থিত ক্লিনিকটিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশনের সময় তিনি মারা যান। তবে চিকিৎসকরা মৃত মায়ের গর্ভ থেকে নবজাতককে জীবিত অবস্থায় বের করতে সক্ষম হন।

এ ঘটনায় শিল্পী বেগমের স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা এবং ভুল চিকিৎসার অভিযোগ তোলেন।

ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ইউএনও রেজওয়ানা নাহিদ নবজাতককে দেখতে তার নানাবাড়িতে যান। পরে তিনি ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, ‘ক্লিনিকটিতে অভিযান চালিয়ে এটি সিলগালা করা হয়েছে। পাশাপাশি ক্লিনিক কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি জানান, নবজাতকের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, দুধসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com