ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:০৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মাদরাসার একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত : ০৩:০৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শিশু নির্যাতনের অভিযোগে নড়াইলের মাদরাসাশিক্ষক মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিউজ ডেস্ক :

নড়াইল সদর উপজেলার তাফসির উদ্দিন হাফেজিয়া মাদরাসার একাধিক শিশুছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে মাদরাসার এক আবাসিক শিশুশিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ ওঠে মাহবুবুর রহমানের বিরুদ্ধে। পরদিন শিশুটি বিষয়টি তার মাকে জানায়।

পরে শিশুটির অভিভাবক মাদরাসায় গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। ঘটনা জানাজানি হওয়ার পর ওই দিনই কৌশলে মাদরাসা ছেড়ে পালিয়ে যান মাহবুবুর।

এরপর ভুক্তভোগী শিশুটির পরিবার নড়াইল সদর থানা পুলিশকে বিষয়টি জানায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করলে আরও কয়েকজন শিশুর নির্যাতনের শিকার হওয়ার তথ্য সামনে আসে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই মাদরাসার আরও অন্তত পাঁচ শিশুশিক্ষার্থী মাহবুবুর রহমানের বিরুদ্ধে একই ধরনের নির্যাতনের অভিযোগ করেছে। দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে শিশুদের ওপর এ ধরনের নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে। মামলার প্রায় ১০ ঘণ্টার মধ্যে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। নড়াইল থেকে পুলিশ টিম পাঠিয়ে ১০ ঘণ্টার মধ্যে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: নড়াইল সদর থানা পুলিশ

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com