ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:১১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবক ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত : ০৫:১১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার ঘটনায় আটক মহিবুল্লাহ মুবিন।

নিউজ ডেস্ক :

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার ঘটনায় মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় এ ঘটনা ঘটে। সোমবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুবিনকে আদালতে হাজির করা হলে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহরের ভেতরে প্রবেশ করেন মুবিন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর পতাকাবাহী গাড়ির বাঁ পাশের জানালার কাছাকাছি চলে যান। চলন্ত গাড়ির পাশে গিয়ে তাকে হাত উঁচিয়ে সালাম করতেও দেখা যায়।

বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে এলে মুবিনকে দ্রুত আটক করা হয়। পরে তাকে তেজগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

আটকের পর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানিয়েছিলেন, মুবিনের দেহ তল্লাশি করে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ার ঘটনাটিকে রহস্যজনক হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

ওসি আরও জানিয়েছিলেন, বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে মুবিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গাড়িবহরে প্রবেশের উদ্দেশ্যসহ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে আদালত মুবিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com