ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:৫২ এএম, ১৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মুন্সিগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : ০৫:৫২ এএম, ১৯ অক্টোবর ২০২৬

মুন্সিগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

ডিজিটাল রিপোর্ট :

মুন্সিগঞ্জে ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে মুন্সিগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ তাহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবাদত মীর রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীর মা পোশাক কারখানায় কাজের কারণে আশুলিয়ায় থাকতেন। এই সুযোগে মেয়েকে ভয় দেখিয়ে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করেন তাঁর বাবা বলে মামলায় অভিযোগ আনা হয়।

২০১৫ সালের ১৯ জানুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজ বাড়িতে ওই ব্যক্তিকে এলাকাবাসী হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। একই দিন প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।

মামলাটির বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। প্রায় ১১ বছর বিচারিক কার্যক্রম চলার পর সোমবার রায় ঘোষণা করা হয়।

রায়ের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com