ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:২৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:২৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গ্রেপ্তার জয়নাল সরদার। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল র‌্যাব ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও ৬-এর সদস্যরা। তিনি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

বরিশাল এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় জয়নাল সরদারের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ওই মামলায় আদালত হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ ছাড়া লাশ গুমের অপরাধে তাকে পৃথকভাবে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকায় জয়নাল সরদারের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮ ও ৬-এর সদস্যরা গ্রেপ্তার জয়নালকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, যে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে পরে ফাঁসি কার্যকর হয় সন্ত্রাসী এরশাদ শিকদারের, জয়নাল সরদারও একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com