ড. মুহাম্মদ ইউনূস
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর পৃথক দুটি রায় প্রকাশ করা হয়। রায় দুটি যথাক্রমে ১৫ ও ৩২ পৃষ্ঠার।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট। ওই রায়ে প্রতিষ্ঠানটির করা রুল খারিজ হয়ে যায়। ফলে কর আদায়ের বিষয়ে এনবিআরের দাবিই বহাল থাকে।
রায়ের পর গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে জানান, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন-সংশ্লিষ্ট রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের দাবির পক্ষে আদালতের সিদ্ধান্ত বহাল রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের বিষয়ে দেওয়া আগের রায় প্রত্যাহার করে নিয়েছিলেন।
সর্বশেষ পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলাটি আবারও আলোচনায় এসেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com