ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:২৬ এএম, ১০ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

গাইবান্ধায় ছেলে সেজে মেয়েকে বিয়ে করেন সমকামী তরুণী, সংসারও করেন ৫ মাস

প্রকাশিত : ০৩:২৬ এএম, ১০ অক্টোবর ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাম্য সালিশে এক তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে।

ডিজিটাল রিপোর্ট :

গাইবান্ধার পলাশবাড়ীতে পুরুষ পরিচয়ে আরেক তরুণীকে বিয়ে করার অভিযোগে এক তরুণীকে গ্রাম্য সালিশে মারধর, বেত্রাঘাত ও কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল গ্রামে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে।

কাবিননামা ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বরিশাল গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে চাঁদনী আক্তার নিজেকে ‘রাসেল’ পরিচয় দিয়ে গত ১৫ এপ্রিল পলাশবাড়ী পৌরসভার হিজলগাড়ী গ্রামের তাজু মিয়ার মেয়ে লাবনী আক্তারকে বিয়ে করেন। আদালতের এফিডেভিট ও কাবিনের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। প্রায় পাঁচ মাস ধরে তাঁরা একসঙ্গে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, চাঁদনীর পরিচয় প্রকাশ্যে আসার পর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সালিশে লাবনীকে তাঁর পরিবারের জিম্মায় দেওয়া হয় এবং দুজনের সম্পর্কের বিচ্ছেদ ঘটানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সালিশে উপস্থিত প্রত্যক্ষদর্শী হাসানের ভাষ্য অনুযায়ী, বৈঠকের একপর্যায়ে চাঁদনীকে বাঁশের কঞ্চি বা বেত দিয়ে মারধর করা হয় এবং কান ধরে উঠবস করানো হয়। এ সময় তাঁকে ভবিষ্যতে শার্ট-প্যান্ট না পরার নির্দেশও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে চাঁদনী নিজের ভুল স্বীকার করে উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চান বলে জানান ওই প্রত্যক্ষদর্শী।

ঘটনার সত্যতা সম্পর্কে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম জানান, দুই তরুণীর বিয়ে ও একসঙ্গে সংসার করার বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন না।

বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। সাংবাদিকদের কাছ থেকেই প্রথম বিষয়টি জানতে পেরেছেন বলে জানান তিনি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com