বাকেরগঞ্জে এক বিবাহিত নারীর সঙ্গে বসবাসের অভিযোগ উঠেছে মসজিদের ইমামের বিরুদ্ধে।
বরিশালের বাকেরগঞ্জে এক বিবাহিত নারীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস ধরে বসবাসের অভিযোগ উঠেছে একটি মসজিদের ইমামের বিরুদ্ধে। স্থানীয় লোকজন ও ওই নারীর স্বামীর পরিবারের সদস্যরা তাদের আটক করার পর পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। পরে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযুক্ত আব্দুল্লাহ তুহিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্দুল কাশেমের ছেলে। তিনি বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বাংলাবাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৭ অক্টোবর) দাড়িয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তুহিনের সঙ্গে পাশের গ্রামের এক নারীর বিয়ে হয়। পরে পটুয়াখালীর মজিদপুর গ্রামের একটি মসজিদে ইমামতি করার সময় ওই মসজিদের পাশের বাড়ির এক বিবাহিত নারীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ।
একপর্যায়ে ওই নারী স্বামী-সংসার ছেড়ে তুহিনের সঙ্গে চলে যান বলে স্থানীয়দের ভাষ্য। প্রায় সাত মাস আগে তারা বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে এসে বসবাস শুরু করেন।
স্থানীয় সূত্র আরও জানায়, বাংলাবাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নেওয়ার পর তুহিন মসজিদের পাশেই একটি বাসা ভাড়া নেন। সেখানে ওই নারীকে নিয়ে বসবাস করছিলেন তিনি।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও ওই নারীর স্বজনরা তাদের হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। কারও পক্ষ থেকে অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে দুজনকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com