লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে মাঠ, প্রশিক্ষণ, কোচিং বা প্রয়োজনীয় সরঞ্জামের কোনো ঘাটতি থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেয়েদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, বাংলাদেশের নারীরা জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও আরও বড় অবদান রাখবে—এটাই প্রত্যাশা। দাবা, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটসহ শিক্ষার্থীদের যে খেলায় আগ্রহ রয়েছে, সেসব ক্ষেত্রে তাদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু জাতীয় পর্যায়ে নয়, মেয়েরা আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করবে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে—এটাই লক্ষ্য। খেলাধুলার জন্য মাঠ, প্রশিক্ষণ, কোচিং কিংবা প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীরা দেশের গর্ব। ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব আরও শক্তভাবে গ্রহণের জন্য তাদের প্রস্তুত করতে হবে। শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানো প্রয়োজন।
লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com