ঢাকা, ০৯ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৩৪ এএম, ০৮ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি রাশেদ খাঁনের

প্রকাশিত : ০৭:৩৪ এএম, ০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ও জামায়াত নেতা শিশির মনির।

নিউজ ডেস্ক :

আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনিরকে দল থেকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, একদিকে জামায়াত-শিবির আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করবে, অন্যদিকে শিশির মনিরকে ওই মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেবে—এটি তাদের দ্বিচারিতা। তার দাবি, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্মসূচি পালন করেছিল।

তিনি বলেন, আবরার হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন শিশির মনির। একই সঙ্গে তিনি জামায়াতের আইনজীবী এবং দলটির এমপি প্রার্থীও ছিলেন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের সঙ্গে সম্পৃক্ত একজন আইনজীবী যখন আবরার হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনি লড়াই করেছেন, তখন শিবিরের পক্ষ থেকে ওই হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন কতটা যুক্তিসংগত—সে প্রশ্ন রয়েছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি শিশির মনিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। রাশেদ খাঁনের দাবি, ওই সময় শিশির মনির রাজপথে সক্রিয় ছিলেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও জুলাই আন্দোলনের পক্ষে তার দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com