রাজশাহীর পুঠিয়ায় স্বামীর ওপর হামলার অভিযোগ, আটক দ্বিতীয় স্ত্রী
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আশরাফুল পেশায় বাসচালকের সহকারী। তাঁর প্রথম স্ত্রী তারাপুর গ্রামের নিজ বাড়িতে থাকেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি মাহিন্দ্রা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রথম স্ত্রীর কাছে মাঝেমধ্যে যাতায়াত করাকে কেন্দ্র করে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ রয়েছে, ওই বিরোধের জের ধরে শনিবার ভোরে দ্বিতীয় স্ত্রী রেখা খাতুন ব্লেড দিয়ে আশরাফুলের গোপনাঙ্গে আঘাত করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বর্তমানে রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর প্রথম স্ত্রীও হাসপাতালে উপস্থিত আছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় রেখা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com