ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:৫৩ এএম, ১২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

উচ্চারণগত ভুলের জন্য দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন

প্রকাশিত : ০৫:৫৩ এএম, ১২ অক্টোবর ২০২৬

জৈনপুরী দরবার শরীফের নাম অনিচ্ছাকৃতভাবে ভুল উচ্চারণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাশেদ খাঁন।

ডিজিটাল রিপোর্ট :

জৈনপুরী দরবার শরীফের নাম অনিচ্ছাকৃতভাবে ভুল উচ্চারণ করার ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ দুঃখ প্রকাশ করেন রাশেদ খাঁন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অসতর্কতাবশত জৈনপুরী দরবার শরীফের নাম ভুল উচ্চারণ করেন তিনি। পরে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, জৈনপুরী দরবার শরীফের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের উদ্দেশ্য তাঁর ছিল না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।

তিনি আরও উল্লেখ করেন, তাঁর জানামতে ‘জৌনপুরী’ ও ‘জৈনপুরী’—দুটি শব্দই প্রচলিত রয়েছে। তবে এ শব্দগুলোর সঙ্গে তাঁর কাজের সম্পৃক্ততা সীমিত এবং পরিচিতি কম থাকায় অসতর্কতাবশত উচ্চারণে ভুল হয়েছে। ভবিষ্যতে এ ধরনের শব্দ উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি।

একই পোস্টে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খাঁন। অনুষ্ঠানের আয়োজন ও আন্তরিকতার জন্য তাঁকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ইসলামের খেদমতে তাঁর প্রচেষ্টার প্রশংসাও করেন।

ভুল উচ্চারণের ঘটনায় দুঃখ প্রকাশ করে রাশেদ খাঁন বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com