কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রার শ্রেণিবিন্যাস ও গণনা চলছে।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রার শ্রেণিবিন্যাস, ওজন নির্ধারণ ও গণনার কাজ শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কার্যক্রম শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেজারি থেকে সোনা, রুপা ও বিদেশি মুদ্রাসহ দানবাক্সে পাওয়া বিভিন্ন সামগ্রী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নেওয়া হয়। পরে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব সামগ্রী আলাদা করা, ওজন নির্ধারণ এবং গণনার কাজ শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পাগলা মসজিদে দেশ-বিদেশের অসংখ্য মানুষ মানত ও দান করে থাকেন। দানবাক্সে জমা হওয়া অর্থ ও মূল্যবান সামগ্রী নির্ধারিত প্রক্রিয়ায় গণনা ও হিসাব করা হয়।
এবারের গণনায় সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ কত পাওয়া গেছে, তা জানতে শ্রেণিবিন্যাস, ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com