ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:২৯ এএম, ১১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

প্রকাশিত : ০২:২৯ এএম, ১১ অক্টোবর ২০২৬

শিল্পকলার সামনে রবীন্দ্র গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আয়াশসহ চারজন গ্রেপ্তার

ডিজিটাল রিপোর্ট :

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মামলায় গ্রেপ্তারকৃত চারজন হলেন—আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)।

ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিভিন্ন অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা ও কালি দেওয়ার চেষ্টার সময় তাঁদের আটক করেছিল শাহবাগ থানার পুলিশ। পরবর্তীতে শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com