ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:৩০ এএম, ০৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

১২ বছর পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত : ০৫:৩০ এএম, ০৮ নভেম্বর ২০২৬

মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার বিচারিক কার্যক্রম

ডিজিটাল রিপোর্ট :

ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১২ বছর পর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ৬ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে উপস্থিত ছিলেন আসামি আব্দুল্লাহ আল তাসনিম, নাহিদ, রিয়াজ ওরফে রিপন এবং আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী। কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন নুরুল ইসলাম ফারুকী। হত্যাকাণ্ডের পর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় তার ছেলে ফয়সল ফারুকী শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৫ নভেম্বর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে মতাদর্শগত বিরোধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, সুফি মতাদর্শের অনুসারী ফারুকীর সঙ্গে জেএমবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতপার্থক্য থেকে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com