চিত্রনায়িকা পরীমনি ও চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬-এর পোস্টার
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজকদের ভাষ্য, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটে যাওয়া ঘটনার ১৭ দিন আগেই তাঁর সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে চুক্তি হয়েছিল। তবে ওই ঘটনার পর গণমাধ্যমকর্মীদের অসম্মান করার অভিযোগে চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাঁদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমকর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।
এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করেন পরীমনি। পোস্টারের সঙ্গে তিনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
পোস্টারটি নিজের ওয়ালে শেয়ার করে জাতীয় দৈনিকের এক প্রতিবেদক আয়োজকদের উদ্দেশে লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’
ওই পোস্টের পর চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আয়োজকরা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com