ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১১:৪২ পিএম, ০৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

প্রকাশিত : ১১:৪২ পিএম, ০৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের নির্বাচনে জয়ী শেখ রহমান, এমডি মাসুদুর রহমান ও আবুল বি খান

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। তাঁরা হলেন জর্জিয়ার শেখ রহমান, কানেকটিকাটের এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারের আবুল বি খান। অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় তাঁদের এই সাফল্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট শেখ রহমান। এবারের নির্বাচনে তাঁর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে আসনটির প্রতিনিধিত্ব করছেন। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর।

কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনেও পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। তিনি রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করেন। প্রাথমিক ফলাফলে মাসুদুর রহমান পেয়েছেন ৬৫ দশমিক ৯ শতাংশ ভোট। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান তিনি ২০২২ সালে প্রথমবার স্টেট সিনেটর নির্বাচিত হন।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম-৩০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল খান দীর্ঘদিন ধরে অঙ্গরাজ্যটির রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে তিনি একাধিক মেয়াদে অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের জয় প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ধারাবাহিকতা তুলে ধরেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com