ইলিনয় সিনেট নির্বাচনে জয়ী নাবিলা সৈয়দ
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির এ প্রার্থী রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডার্বি হিলসকে পরাজিত করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৯৪ শতাংশ ভোট গণনার পর পাওয়া ফলাফলে নাবিলা ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। এ জয়ের মধ্য দিয়ে ইলিনয়ের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন তিনি।
এর আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাস থেকে স্নাতক সম্পন্ন করেন নাবিলা। ২০২২ সালে ইলিনয় অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন এই তরুণ রাজনীতিক।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নাবিলা।
উল্লেখ্য, অল্প বয়সেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে ইলিনয়ের অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com