সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা দিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বিক্রির অর্থের অর্ধেক দেওয়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে দেওয়ার নির্দেশনা রয়েছে। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আসামিরা আপিল না করায় তাঁরা আর আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আসামিরা তাঁদের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। এ কারণে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে ট্রাইব্যুনাল।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন আসামির সম্পত্তির বিষয়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com