ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৮:৩৭ এএম, ০৩ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গাইবান্ধায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে যমজ ছেলে-মেয়ের জন্ম দিলেন এক মা

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ০৩ নভেম্বর ২০২৬

ব্রহ্মপুত্রের মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্মের ঘটনা ঘটে

ডিজিটাল রিপোর্ট :

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে ছেলে ও পরে মেয়েসন্তানের জন্ম দেন তিনি। পরে মা ও দুই নবজাতককে বাড়িতে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, তাঁরা সবাই সুস্থ আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। নৌকাটি ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় সকাল ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে ওই প্রসূতির প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। একপর্যায়ে নৌকার পাটাতনেই যমজ সন্তানের জন্ম দেন তিনি।

ওই নারীর স্বামী মনোয়ার হোসেন জানান, অসুস্থ স্ত্রীকে অস্ত্রোপচারের জন্য গাইবান্ধায় নিয়ে যাচ্ছিলেন তাঁরা। পথে নৌকায় হঠাৎ তাঁর স্ত্রীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তাঁরা দুশ্চিন্তায় পড়ে যান। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়। সন্তানদের মুখ দেখতে পেরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং সবার কাছে দোয়া চান।

নৌকায় থাকা এরেন্ডাবাড়ীর যাত্রীরা জানান, প্রসূতির হঠাৎ প্রসববেদনা শুরু হলে নৌকার সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ না থাকায় নৌকাতেই সন্তান প্রসবের ঘটনা ঘটে।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ গণমাধ্যমকে জানান, মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি তিনি জানতে পেরেছেন। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

ব্রহ্মপুত্রের মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্মের এ ঘটনা চরাঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টি আবারও সামনে এনেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com