ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:১৭ এএম, ০৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সাঈদ

প্রকাশিত : ০৪:১৭ এএম, ০৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত আব্দুল এল-সাঈদ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাঈদ। মঙ্গলবার (৪ নভেম্বর) মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন তিনি। সংবাদমাধ্যমগুলোর নির্বাচনী পূর্বাভাসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এল-সাঈদের এ বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের দখলে থাকা আসনটি ধরে রাখল দলটি। বিদায়ী ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স পুনর্নির্বাচনে অংশ না নেওয়ায় আসনটি রিপাবলিকানদের দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এল-সাঈদের জয়ে সেই সম্ভাবনা নাকচ হয়েছে।

৪২ বছর বয়সী এল-সাঈদ আগে জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি শ্রমজীবী পরিবারের জীবনযাত্রার ব্যয় কমানো, রাজনীতিতে করপোরেট প্রভাব সীমিত করা এবং সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা বা ‘মেডিকেয়ার ফর অল’ চালুর প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে, ৬৩ বছর বয়সী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স একজন সাবেক কংগ্রেস সদস্য ও এফবিআইয়ের সাবেক কর্মকর্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি।

প্রচারণার সময় রজার্স এল-সাঈদকে কট্টরপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও তোলেন রজার্স। তবে এল-সাঈদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগগুলোর পক্ষে কোনো সমর্থনযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করায় এল-সাঈদকে ঘিরে কিছু ইহুদি ভোটারের উদ্বেগকে কাজে লাগানোর চেষ্টা করেন রজার্স। তবে শেষ পর্যন্ত নির্বাচনে জয় পাননি তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নিম্ন জনপ্রিয়তা রজার্সের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com