বাংলাদেশে এলপিজি গ্যাসের সিলিন্ডার ও মূল্য পরিস্থিতি
বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরকারি নির্ধারিত দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত বেশি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সর্বশেষ মূল্য সমন্বয় অনুযায়ী, দেশে বর্তমানে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ১৭১ টাকা ৬৮ পয়সা।
অন্যদিকে, একই সময়ে পাকিস্তানে প্রতি কেজি এলপিজির দাম প্রায় ১৩২ টাকা, শ্রীলঙ্কায় ১৩০ টাকা এবং নেপালে ১১৯ টাকা। সে হিসাবে এসব দেশের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বেশি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে এলপিজির প্রধান কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম বেড়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে ডলার সংকট, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং বেসরকারি অপারেটরদের অতিরিক্ত মুনাফা ও সংরক্ষণ ব্যয়ও দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
তাদের মতে, এসব কারণে দেশের স্থানীয় বাজারে এলপিজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com