ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৪৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কর্মজীবনের শেষ দিনে বিদায় সংবর্ধনার বদলে শিক্ষকের মরদেহ বিদ্যালয়ে

প্রকাশিত : ০৫:৪৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিদায় সংবর্ধনার পরিবর্তে শেষবারের মতো বিদ্যালয়ে আনা হয় প্রধান শিক্ষক তপন কুমার সাহার মরদেহ।

নিউজ ডেস্ক :

কর্মজীবনের শেষ দিনে বিদ্যালয় প্রাঙ্গণে হওয়ার কথা ছিল বিদায় সংবর্ধনা। সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। তবে চাকরি থেকে নয়, জীবন থেকেই চিরবিদায় নিলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা।

সোমবার (৩১ আগস্ট) সকালে যে বিদ্যালয় থেকে হাসিমুখে বিদায় নেওয়ার কথা ছিল তাঁর, সেই বিদ্যালয়েই আনা হয় তাঁর মরদেহ। আকস্মিক এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। পরে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিলা আক্তার ও লিমা আক্তার জানান, সোমবার দুপুরে প্রধান শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ভোররাতে তাঁর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে বিদ্যালয়ের সবাই হতবাক হয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন বলেন, ‘স্যারকে বিদ্যালয় থেকে বিদায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেখানে আমারও অতিথি হিসেবে থাকার কথা ছিল। কিন্তু আনন্দঘন আয়োজনের বদলে আজ তাঁকে চিরবিদায় দিতে হলো। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

কর্মজীবনের শেষ দিনে যে আয়োজন হওয়ার কথা ছিল আনন্দঘন বিদায়ের, সেটিই পরিণত হয়েছে শোকের দিনে। কান্নাভেজা চোখে প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানিয়েছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com