ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৬:১৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মুরগির মাংস খাওয়া নিয়ে তর্ক, সহকর্মীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত : ০৬:১৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুরগির মাংস খাওয়া নিয়ে তর্কের জেরে সহকর্মীর ছুরিকাঘাতে যুবক নিহত।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কর্ণাটক রাজ্যের বেলগাভি জেলায় মুরগির মাংস খাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই সহকর্মীর বিরুদ্ধে। নিহত ও অভিযুক্ত দুজনই একই এলাকার বাসিন্দা এবং একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

নিহত সীতারাম উত্তর প্রদেশের পিলিভীত জেলার কবিরগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি কর্ণাটকের মুদালাগী তালুকের একটি স্টিল কারখানায় কর্মরত ছিলেন। অভিযুক্ত অরুণ কুমারও তার সহকর্মী।

পুলিশ জানায়, মুদালাগী তালুকের হুনাশিয়াল পিজি গ্রামে নিজেদের থাকার জায়গায় অরুণ ও সীতারাম মিলে নৈশভোজের আয়োজন করেছিলেন। খাওয়ার সময় প্লেটে থাকা মুরগির মাংসের টুকরো কে বেশি খেয়েছেন, তা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত বাকবিতণ্ডায় গড়ায়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অরুণ কুমার ধারালো ছুরি দিয়ে সীতারামের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি আড়াল করতে অরুণ চিকিৎসকদের কাছে দাবি করেন, সীতারাম বহুতল ভবন থেকে পড়ে আহত হয়েছেন। তবে চিকিৎসকদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে পুলিশ হাসপাতালে গিয়ে অরুণকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে সীতারামের মৃত্যু হয়। এ ঘটনায় অরুণ কুমারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com