ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৬:১৯ এএম, ২৭ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে বিরল ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, ২ কর্মীর মৃত্যু

প্রকাশিত : ০৬:১৯ এএম, ২৭ আগস্ট ২০২৬

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়ার বিরল প্রাদুর্ভাবের পর মশা শনাক্তে বিশেষ অভিযান চলছে।

আন্তর্জাতিক ডেস্ক :

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে মশাবাহিত প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ার বিরল প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে বিমানবন্দরের ছয়জন পুরুষ কর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা ফ্রাপোর্ট এবং স্থানীয় জনস্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে এই অস্বাভাবিক সংক্রমণের ঘটনা সামনে আসে।

জার্মান জনস্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, কোনো একটি বিমানের মাধ্যমে ম্যালেরিয়াবাহী মশা বিমানবন্দরে প্রবেশ করেছিল। সেখান থেকেই সংক্রমণের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আক্রান্ত কর্মীদের কারও সাম্প্রতিক বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকায় শুরুতে ম্যালেরিয়া শনাক্ত করতে কিছুটা সময় লেগেছিল। এতে আক্রান্তদের চিকিৎসায় ঝুঁকি বেড়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জার্মানির রবার্ট কচ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, দেশটিতে স্থানীয়ভাবে ম্যালেরিয়া সংক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। এর আগে ২০২৩ সালেও ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল।

বর্তমানে বিমানবন্দর এলাকায় বিশেষ ফাঁদ স্থাপন করে মশা সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত মশাগুলো কোন প্রজাতির এবং সেগুলো ম্যালেরিয়ার জীবাণু বহন করছে কি না, তা জানতে পরীক্ষাগারে বিশ্লেষণ করা হচ্ছে।

তবে ফ্রাঙ্কফুর্টের জনস্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে। তাদের ভাষ্য, ম্যালেরিয়া সাধারণভাবে মানুষ থেকে মানুষে ছড়ায় না। ফলে বিমানবন্দরকেন্দ্রিক এই ঘটনায় সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত কম।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com