ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:০০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর জঙ্গল থেকে তরুণের কঙ্কাল উদ্ধার

প্রকাশিত : ০৫:০০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ফুলপুরের চন্দ্রপুর গ্রামের জঙ্গল থেকে নিখোঁজ তরুণ রাশেদুল ইসলামের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

নিউজ ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকার একটি জঙ্গল থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট বাড়ি থেকে ডেকে নেওয়ার পর রাশেদুলের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর তাঁর পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হয়।

ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে রাশেদুলের তিন বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর গ্রামের জঙ্গলে অভিযান চালানো হয়। সেখানেই রাশেদুলের কঙ্কালের সন্ধান মেলে।

ঘটনাস্থলে পড়ে থাকা একটি প্যান্ট ও গেঞ্জি দেখে কঙ্কালটি নিজের ছেলে রাশেদুলের বলে শনাক্ত করেন তাঁর বাবা মো. শাহজাহান।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাওনা টাকা এবং মাদক সেবনকে কেন্দ্র করে রাশেদুলের সঙ্গে বন্ধুদের বিরোধ তৈরি হয়েছিল। এর জের ধরে কয়েকজন বন্ধু মিলে তাঁকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের পুরো ঘটনা এবং জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com