ঢাকা, ০১ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৫২ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কাবা শরিফের সামনে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাদ্দাম হাওলাদারের

প্রকাশিত : ০২:৫২ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬

কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দেন সাদ্দাম হাওলাদার।

নিউজ ডেস্ক :

সৌদি আরবের পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি মো. সাদ্দাম হাওলাদার।

রোববার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

ভিডিও বার্তায় সাদ্দাম হাওলাদার বলেন, প্রবাসজীবন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাঁর পক্ষে আর সক্রিয় রাজনীতি করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বিএনপির রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে দলের প্রতি তাঁর কোনো ক্ষোভ, অভিযোগ বা বিরূপ মনোভাব নেই বলেও স্পষ্ট করেন তিনি। রাজনীতির বাইরে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করার ইচ্ছার কথাও জানান সাদ্দাম।

তিনি বলেন, এখন থেকে রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে মানুষের কল্যাণে কাজ করতে চান। তাঁর এই সিদ্ধান্ত ব্যক্তিগত ও পারিবারিক বাস্তবতার কারণেই নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে দেওয়া তাঁর এই ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com