মিঠুনকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকবেন জাতীয় দলের সাদা বলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।
স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেন উল্লেখযোগ্য।
তবে ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ মিঠুনের। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার এবার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মাঠে ফেরার সুযোগ পেয়েছেন।
২০২১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর গত কয়েক বছরে কোনো ফরম্যাটেই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি মিঠুনকে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার পাশাপাশি বিভিন্ন সময়ে নেতৃত্বও দিয়েছেন। এবার সেই পারফরম্যান্সের সুবাদে ‘এ’ দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিশিয়াল ওয়ানডে খেলবে। আগামী ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ম্যাচগুলো যথাক্রমে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ‘এ’ দলের ১৫ সদস্যের স্কোয়াড:
মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com