ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৬:০০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

হেলিকপ্টার দুর্ঘটনায় নেইমারের ঘনিষ্ঠ বন্ধু নিহত, আবেগঘন পোস্ট তারকার

প্রকাশিত : ০৬:০০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত নেইমারের ঘনিষ্ঠ বন্ধু ব্রুনো আভেলার।

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিলের সান্তা ক্যাটারিনা রাজ্যের পার্বত্য এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় ফুটবল তারকা নেইমার জুনিয়রের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক সহযোগী ব্রুনো আভেলার (৪১) নিহত হয়েছেন।

সোমবার বিকেলে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বেল ৪৩০ মডেলের একটি হেলিকপ্টার নিখোঁজ হয়। পরে উদ্ধারকারী দল পাহাড় ও বনাঞ্চলঘেরা উরুবিসি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। সেখান থেকে পাঁচ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ব্রুনো আভেলার ছাড়াও ব্রাজিলের জনপ্রিয় কান্ট্রি মিউজিকশিল্পী রিক সলো (৫৯), একজন ভিডিও নির্মাতা এবং দুই পাইলট ছিলেন।

বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোকাহত নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি ব্রুনোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘তোমাকে ধন্যবাদ, শান্তিতে ঘুমাও।’

ব্রুনো আভেলার নেইমারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি সান্তোস এফসির বিভিন্ন প্রকল্পের পাশাপাশি নেইমার ইনস্টিটিউটের দাতব্য কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com