ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৫৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শিরোনাম: রাত ১০টার পর ফোনে পাওয়া যায় না প্রভাকে

প্রকাশিত : ০১:৫৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রাত ১০টার পর ফোনে পাওয়া যায় না বলে জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

নিউজ ডেস্ক :

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। তবে রাত ১০টার পর তাকে ফোনে পাওয়া যায় না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি জানান প্রভা।

অভিনেত্রী বলেন, সাধারণত রাত ১০টার পর তিনি ফোন ব্যবহার করেন না। এ সময় ফোনটি নিজের কাছ থেকেও দূরে রাখেন। ফলে কেউ তাকে ফোন করলে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয় না।

প্রভার ভাষায়, ‘আমাকে রাত দশটার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।’

তার এই অভ্যাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে আলোচনা ও নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com