কোলে নবজাতক নিয়ে পরীমণির ছবি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন
চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ছবির সঙ্গে দেওয়া তার একটি ক্যাপশন থেকেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে—তবে কি আবারও মা হয়েছেন এই অভিনেত্রী?
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। সেখানে দেখা যায়, গাড়িতে বসে রোদচশমা পরা পরিপাটি সাজে আছেন তিনি। তার কোলে রয়েছে একটি নবজাতক।
ছবিটির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’
এরপর থেকেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয় নেটিজেনদের মধ্যে। অনেকে তাকে অভিনন্দন জানালেও শিশুটির পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। কেউ আবার ধারণা করছেন, নতুন করে কোনো সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী।
শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা এর আগেও বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে থাকার সময় তাদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন পরীমণি। এরপর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়ে সময় কাটান এই অভিনেত্রী। কাজের ব্যস্ততার পাশাপাশি সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।
তবে নতুন ছবিতে থাকা শিশুটি তার তৃতীয় সন্তান কি না, কিংবা তিনি নতুন করে কোনো শিশুকে দত্তক নিয়েছেন কি না—এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি পরীমণি।
শিশুটির পরিচয় ও ফেসবুক পোস্টের ক্যাপশন সম্পর্কে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কথা না বলে ফোন কেটে দেন তিনি। ফলে বিষয়টি নিয়ে তৈরি হওয়া রহস্য এখনো কাটেনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com