ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৫৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইতালিতে বাঁধনের ওপর হামলা, ক্ষোভ জানিয়ে পাশে থাকার বার্তা সারজিসের

প্রকাশিত : ০৪:৫৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলার ঘটনায় আলোচনায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন

নিউজ ডেস্ক :

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বাঁধনের প্রতি সংহতি জানিয়ে সারজিস বলেন, দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করা এই অভিনেত্রীকে নিয়ে তারা গর্বিত।

তিনি লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

হামলাকারীদের সমালোচনা করে সারজিস আলম বলেন, বাঁধন তাদের ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করলেও তার ভাষায়, অভিযুক্তরা খুনিদের দালালি করা এবং বিবেকবোধ বিসর্জন দেওয়া মানুষ।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন দেখাতে গিয়ে এসব ব্যক্তি হত্যাকাণ্ডের মতো ঘটনাকেও সমর্থন করতেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মানবিক মূল্যবোধ নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে বাঁধনকে উদ্দেশ করে সারজিস বলেন, এ ঘটনায় যেন তিনি কষ্ট না পান। তার ভাষায়, দেশের মানুষ বাঁধনের পাশে রয়েছে এবং ‘পুরো বাংলাদেশ’ তার সঙ্গে আছে।

উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্তা ও পরে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন বাঙালি যুবককে তার দিকে পানি ছুড়ে দিতে দেখা যায়। এ সময় একজনকে তার দিকে মারমুখী ভঙ্গিতেও এগিয়ে যেতে দেখা যায়।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন এ বিষয়ে কথা বলেন। লাইভে তার মধ্যে আতঙ্কের ছাপ দেখা যায় এবং মুখে আঘাতের চিহ্ন ও ফোলাভাবও ছিল।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com