সীতাকুণ্ডে সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার তিনজন
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজনৈতিক দলের দুই পক্ষের সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাদেক আলী (২৮), কামরুল হাসান (৪৩) ও মো. হানিফ (৩৪)।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাদেককে মিরসরাই, কামরুলকে চাঁদপুর এবং হানিফকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে একটি দেশি একনলা কাটা বন্দুক, ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে। তবে সংঘর্ষের দিন তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশের ভাষ্য, সংঘর্ষের দিন সাদেক আলী ও সিরাজুল ইসলাম নামে দুই অস্ত্রধারীর ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এর মধ্যে সাদেককে গ্রেপ্তার করা হলেও সিরাজুল ইসলাম এখনো পুলিশের হাতে ধরা পড়েননি।
ঘটনার দিনের বিভিন্ন ছবি বিশ্লেষণ করে কামরুল হাসান ও মো. হানিফের কাছেও অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি করেছে পুলিশ। তাদের মধ্যে কামরুলের হাতে শুটার গান এবং হানিফের কাছে পিস্তল ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ছাড়া সংঘর্ষের সময় হানিফকে একটি ব্যাগ বহন করতে দেখা যায়। ওই ব্যাগের ভেতরেও অস্ত্র থাকতে পারে বলে পুলিশের সন্দেহ রয়েছে। তবে ব্যাগটিতে কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com