ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছেন। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান।
তিনি লেখেন, বিদেশের মাটিতে একজন নারী ও জুলাই যোদ্ধাকে একা পেয়ে এ ধরনের হামলা চালানোর ঘটনা প্রমাণ করে অভিযুক্তদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এ কারণে তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, অভিযুক্তদের কঠোরভাবে দমন করা হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।
এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থানকালে একটি পার্কে বাঁধনের ওপর হামলার অভিযোগ ওঠে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে একদল ব্যক্তি তার দিকে কোল্ড ড্রিংকস ও ডিম ছুড়ে মারেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশে বিনোদন অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com