যৌনকর্মকে আইনি স্বীকৃতির পক্ষে মত দিয়েছেন পুনম পান্ডে
বিতর্ক যেন বলিউড অভিনেত্রী ও মডেল পুনম পান্ডের সঙ্গী। বিভিন্ন সময় তার মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এবার যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়ে ফের আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ কমানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন পুনম। সেখানে তিনি দাবি করেন, বর্তমানে পুরুষদের মধ্যে মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার মতে, যৌনকর্মকে বৈধতা দিয়ে নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালনা করা গেলে নারীদের বিরুদ্ধে সংঘটিত কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে।
পুনম তার বিভিন্ন খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা পাপ হিসেবে দেখেন না। বরং তার দাবি, এর মাধ্যমে তিনি এক ধরনের ‘সমাজসেবা’ করছেন।
অভিনেত্রীর ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে তিনি বিষয়টিকে মানুষের উপকার হিসেবেই দেখেন।
সমালোচকদের উদ্দেশে পুনম বলেন, প্রকাশ্যে যারা তার কর্মকাণ্ডের সমালোচনা করেন, তাদের অনেকেই নাকি আড়ালে তার ভিডিও দেখেন। মানুষের এই ধরনের দ্বিমুখী আচরণ নিয়ে তিনি খুব একটা উদ্বিগ্ন নন বলেও জানান।
পুনমের মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একটি অংশ তার বক্তব্যের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, আলোচনায় থাকার জন্য এটিও তার আরেকটি কৌশল।
এর আগেও বিতর্কের কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির কথা বলে নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছিলেন তিনি। পরে সেটি গুজব বলে প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।
এবার যৌনকর্মকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে মত প্রকাশ করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পুনম পান্ডে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com