গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করছে পুলিশ।
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ জানিয়েছে, জাসদের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পর রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে তাদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
তবে বাকি ২৯ জনের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না কিংবা তারা কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত ও পরিচয় যাচাই চলছে বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের সন্দেহে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে ২৭৮ জনকে আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে জাসদ নেতৃত্ব পুলিশের অভিযানকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছে। আটক বাকি নেতাকর্মীদেরও দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com