ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৩০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জাতিসংঘের মূল অধিবেশন নয়, সাইড ইভেন্টে ইউনূসের বক্তব্য

প্রকাশিত : ০৯:৩০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড ইভেন্টে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস।

নিউজ ডেস্ক :

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে আয়োজিত একটি সাইড ইভেন্টে বক্তব্য দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এটি সাধারণ পরিষদের মূল অধিবেশনের বক্তব্য ছিল না বলে জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’য় প্রকাশিত এক ভিডিও বক্তব্যে এ বিষয়ে কথা বলেন মাসুদ কামাল।

তিনি বলেন, ড. ইউনূস জাতিসংঘের মূল সাধারণ অধিবেশনে বক্তব্য দেননি। বরং সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে আয়োজিত একটি সাইড ইভেন্টে তিনি বক্তব্য দিয়েছেন।

জাতিসংঘের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ‘Social Business, Youth and Technology’ শীর্ষক অনুষ্ঠানটি ৮১তম সাধারণ পরিষদের একটি High-Level Side Event হিসেবে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান বক্তব্য দেন এবং ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।

মাসুদ কামাল বলেন, সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন ধরনের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। তার ভাষ্য অনুযায়ী, ড. ইউনূসও এমন একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।

তিনি আরও দাবি করেন, এর আগেও একই ধরনের আয়োজনে ড. ইউনূস একাধিকবার বক্তব্য দিয়েছেন। এবার এটি ১১তম আয়োজন বলে উল্লেখ করেন তিনি।

তবে জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটও এবারের ‘Social Business, Youth and Technology’ অনুষ্ঠানটিকে ৮১তম সাধারণ পরিষদের ‘High-Level Side Event’ হিসেবে উল্লেখ করেছে। জাতিসংঘের ওয়েব টিভিতেও অনুষ্ঠানটি ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে বলে দেখানো হয়েছে।

মাসুদ কামাল আরও বলেন, এবারের অনুষ্ঠানের স্থান আগের তুলনায় বড় ছিল। এ প্রসঙ্গে তিনি এটিকে ড. ইউনূসের জন্য ‘বড় ধরনের প্রচার’ হিসেবে উল্লেখ করেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com