ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:১৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

প্রকাশিত : ০৫:১৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মীর শাহে আলম।

নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। ফ্যামিলি কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি সরকারের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, আকস্মিক ভারী বৃষ্টিতে বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হওয়ায় সরকার উদ্বিগ্ন হয়ে পড়ে। জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় সরকারের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তার জন্য জনগণের কাছে ক্ষমা চান প্রতিমন্ত্রী।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন মীর শাহে আলম। তার বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এবার তারেক রহমানও জাতিসংঘে ভাষণ দিচ্ছেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com