ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:১২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বাসাইল সেতুর ফুটপাতে রডের বদলে বাঁশ, উপজেলা প্রকৌশলী বদলি

প্রকাশিত : ০৭:১২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাসাইলে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ।

নিউজ ডেস্ক :

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাঠানো হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর নির্মাণাধীন সেতুটির ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে বাঁশ ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সই করা আদেশে উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

এ ঘটনায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্যসহকারী মো. হাসমত আলীকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ অভিযান চালিয়ে সেতুটির সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে। প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে নির্মাণকাজে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ার পর ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে ওই অংশে রড ব্যবহার করে পুনরায় ঢালাইয়ের কাজ চলছে।

প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজে অনিয়মের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com