ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:১৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সুবর্ণচরে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার, গলা-মুখে দাগ

প্রকাশিত : ০৭:১৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬

সুবর্ণচরে মাদ্রাসাছাত্র নাঈমের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে ঘুমিয়ে থাকা মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে নানার বাড়ির পাশের ধানক্ষেতসংলগ্ন সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নাঈমের গলা ও মুখে দাগ রয়েছে।

নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহিম খলিলের ছেলে। সে চরজব্বার ইউনিয়নের দারুল উলুম মাদানীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে নাঈমের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে নাঈম নানার বাড়িতে থাকত। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সে সেখানেই থাকত। ছুটির দিনে নানার বাড়িতে যেত।

সোমবার রাতে খাবার খেয়ে নানার ঘরে ঘুমিয়ে পড়ে নাঈম। মঙ্গলবার সকালে ফজরের নামাজের জন্য তার নানী ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের দরজা খোলা এবং নাঈম সেখানে নেই। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতসংলগ্ন সড়কের পাশে নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, নাঈমের মৃত্যুর বিষয়ে তার নানা এবায়েদ উল্যাও কোনো তথ্য জানাতে পারেননি। তবে তার গলা ও মুখে দাগ দেখা গেছে।

এসআই শরীফুল ইসলাম বলেন, নাঈমের কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com