ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মসূচি।
ডেঙ্গুতে মৃত্যুহার কমিয়ে আনা এবং রোগীদের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য চিকিৎসকদের ডেঙ্গুর আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে দক্ষ করে তোলা। এর মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাপনায় ভুলের ঝুঁকি কমিয়ে ডেঙ্গু রোগীদের প্রাণহানি ঠেকানো সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশেষজ্ঞরা আশা করছেন, চিকিৎসকদের দক্ষতা বাড়াতে নেওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি মাঠপর্যায়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com