ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ০২:৪৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব।

নিউজ ডেস্ক :

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানো যেতে পারে।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের কোনো প্রতিনিধি রাখা হচ্ছে না। বাস ও লঞ্চ মালিকদের নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো দফায় দফায় বৈঠক করলেও এসব আলোচনা রুদ্ধদ্বার হওয়ায় প্রকৃত পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয় সমন্বয়ে কতটা ভাড়া বাড়ানো প্রয়োজন, তা নিয়ে স্বচ্ছতা নেই।

যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, জনস্বার্থকে উপেক্ষা করে জ্বালানির মূল্যবৃদ্ধির সুযোগকে মালিকপক্ষের জন্য একতরফাভাবে সুবিধাজনক করার চেষ্টা করা হচ্ছে। সংগঠনটি দাবি করেছে, এ ধরনের প্রবণতা আগের সরকারের সময় থেকেই চলে আসছে।

ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের স্বার্থ বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com