ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে শুরু হয়েছে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন। ছবি: সংগৃহীত
এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কার্যক্রমে সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বার্তায় তিনি বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সমাজের সব স্তরের মানুষের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলমান এই ক্যাম্পেইনে সৃজনশীল ভিডিও, রিলস ও ইনফোগ্রাফিকের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন তথ্য প্রচার করা হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এ প্রচারণায় যুক্ত হয়েছেন। আগামী তিন মাস সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধসংক্রান্ত সচেতনতামূলক বার্তা ব্যাপকভাবে প্রচারের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com