ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:০০ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ডিজেলে লিটারপ্রতি ৯০ টাকা লোকসান, বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশিত : ০৫:০০ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

প্রতি লিটার ডিজেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রায় ৯০ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিসি চেয়ারম্যান এসব কথা বলেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম সোমবার থেকেই কার্যকর হয়েছে।

দাম বাড়ার পর ১১৫ টাকা লিটারের ডিজেল বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। একইভাবে কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে দেশে এতদিন পুরোপুরি মূল্য সমন্বয় করা হয়নি। এর ফলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসিকে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে।

বিপিসির চেয়ারম্যানের ভাষ্য, আন্তর্জাতিক বাজারের বাড়তি দামের সঙ্গে দেশের বাজারের দাম সমন্বয় না করায় সংস্থাটির ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com