কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে হত্যার অভিযোগে আটক যুবক।
কুমিল্লার একটি গ্রামে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বড়শালঘর গ্রামের মোস্তফা মাস্টার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অভিযুক্ত ইমনের মা পিয়ারা বেগম (৬৫) এবং তার বড় ভাইয়ের ৮ মাস বয়সী শিশু কন্যা ইসরাত জাহান।
এ ঘটনায় রাবেয়া বেগম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লুৎফুর রহমান।
ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত ইমনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com